মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪১ বার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সিলেটে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান,প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি মূলত মৌলভীবাজারে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী; জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক, এমরান আহমদ চৌধুরী; বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী; সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী; সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম; সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমসহ অন্যরা।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সিলেটে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। তিনি ঢাকা থেকে সিলেটে আসা ও ঢাকা ফেরার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করেছেন।

সফরসূচি অনুযায়ী, আজ বেলা একটায় প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। পরে বেলা আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে। অনুষ্ঠান শেষে তিনি সড়কপথে সিলেটে ফিরে রাত সাড়ে আটটায় বিমানযোগে ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ২ মে প্রথমবার সিলেট সফর করেন তারেক রহমান। আজকের সফরটি প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় সিলেট সফর। এ উপলক্ষে সিলেট ও মৌলভীবাজারে দল ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ