শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮৬ বার

যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঘটনায় বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় স্থান পেয়েছিলেন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। এ নিয়ে আয়োজকদের তুমুল সমালোচনা পড়তে হয়। গত বছর আফ্রিকার বর্ষসেরা রেফারি হওয়ার কৃতি গড়েছিলেন তিনি। সোমালিয়ার ইতিহাসে এমন কীর্তি প্রথম।

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হারালেও, বিশ্বকাপে ম্যাচ পরিচালনার পুরো পারিশ্রমিকই পাবেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আরতান বিশ্বকাপে অংশ না নিলেও, ফিফা তার বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে। রেফারিরা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য ঠিক কত পারিশ্রমিক পাবেন তা জানেন না, যা টুর্নামেন্ট শেষ হওয়ার পর পরিশোধ করা হয়। আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে প্যারিস সেন্ট-জার্মেইন এবং অ্যাস্টন ভিলার মধ্যকার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নিজের দেশে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার পর দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ৩৪ বছর বয়সী এই রেফারি ২০৩০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অঙ্গীকার করেছেন। ২০২৫ সালের জুন মাসে, তিনি মামেলোদি সানডাউনসের বিপক্ষে পিরামিডস এফসি-র আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি পরিচালনা করেন। ফিফা আরতানকে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য নিয়োগ দেয়, যেখানে তিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ তিনটি ম্যাচ পরিচালনা করেন।

বছরের শেষে তিনি আফ্রিকা কাপ অফ নেশনসের দুটি গ্রুপ ম্যাচ পরিচালনা করেন এবং ২০২৪ সালের টুর্নামেন্টেও দায়িত্ব পালন করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ