শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৩০ বছরের কারাদণ্ড ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল সেরা ৬৭ জন করদাতা পাবেন পুরস্কার, থাকছে বিশেষ সুবিধা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভিসা না দেয়ার অভিযোগ ফিলিস্তিনের ফুটবল প্রধানের ইতালিয়ানরা যে কারণে এবার ব্রাজিলকে সাপোর্ট করবে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না

চুক্তি নয়, আলোচনার শুরু মাত্র: ট্রাম্পের দাবিতে পানি ঢাললেন বিশ্লেষকরা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ০ বার

ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির অবসান এবং তেহরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে ঘিরে তৈরি হওয়া উদ্দীপনায় পানি ঢেলে দিয়েছেন আঞ্চলিক বিষয়াবলি ও ভূ-রাজনীতি বিশেষজ্ঞরা। তারা সতর্ক করে বলেছেন, চূড়ান্ত ও স্থায়ী কোনো চুক্তি সম্পন্ন হতে এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।

এর আগে, গত বৃহস্পতিবার এক ঘোষণায় ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, দুই পক্ষই যুদ্ধ বন্ধ করতে একটি ‘অত্যন্ত শক্তিশালী সমঝোতা স্মারকে (এমওইউ)’ সম্মত হয়েছে। ট্রাম্পের মতে, এটি একটি সাময়িক বা অন্তর্বর্তীকালীন চুক্তি, যা পরবর্তীতে অন্যান্য দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনার পথ সুগম করবে। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, চুক্তির বিষয়ে তারা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

এই প্রসঙ্গে মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষক এইচ. এ. হেলিয়ার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, দুই পক্ষ বর্তমানে কেবল একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাস্তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান ধাপে মার্কিন বা ইরানি—কোনো পক্ষই একে পূর্ণাঙ্গ চুক্তি বলে দাবি করছে না। এটি মূলত একটি আনুষ্ঠানিক চুক্তি বা স্থায়ী সমাধানের লক্ষ্যে নতুন করে আলোচনা শুরু করার একটি প্রাথমিক রূপরেখা মাত্র। ফলে দীর্ঘদিনের চলে আসা সব জটিল ও সংবেদনশীল বিষয়গুলো এই আলোচনার টেবিলেই চূড়ান্ত করা হবে।

মূলত ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা না চালানোর ঘোষণা দেওয়ার পরপরই ট্রাম্প এই সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দেন, যদিও এর সুনির্দিষ্ট শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ