শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কাঁটাবনে আইনজীবীদের চেম্বারে আগুন, ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০ পাগলা মসজিদের ১৩ দানবাক্সে ৪৩ বস্তা টাকা, চলছে গণনা এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: শাহে আলম ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা শেষের গোল বাতিলে ড্র করে অপেক্ষায় ইরান, নকআউটে বেলজিয়াম-মিসর বিশ্বকাপে অবৈধ সম্প্রচার, ৪০০টি ওয়েবসাইট জব্দ করল যুক্তরাষ্ট্র বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী সংসদে বিএনপির এমপি আক্তারুজ্জামান ,‘আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’ রেকর্ড গড়া ম্যাচেই ফুটবলকে বিদায় জানালেন ওচোয়া

রামিসা ধর্ষণ ও হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৯ বার

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী (স্টেট ডিফেন্স লয়ার) নিয়োগ দিয়েছে সরকার।

আজ রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন হত্যা মামলায় আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে জানিয়ে আইনজীবী বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রামিসা হত্যা মামলায় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়।

তবে গত শুক্রবার শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেল রানার পক্ষে আদালতে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল ঢাকা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূইয়া জানিয়েছিলেন, ঢাকা বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেছিলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে এমন নৃশংস হত্যাকারীর পক্ষে আমরা মামলা পরিচালনা করতে চাই না। এই সিদ্ধান্তের মাধ্যমে অপরাধীদের কাছে বার্তা পৌঁছাবে যে, তাদের কোনোভাবেই পার পাওয়ার সুযোগ নেই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ