মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

খুলনায় ৮ থানার ওসি রদবদল

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

কেএমপির মিডিয়া সেল জানায়, প্রশাসনিক কারণে এ রদবদল করা হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা দ্রুতই নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন।

রদবদল হওয়া ওসিদের মধ্যে খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলামকে দৌলতপুর থানায়, দৌলতপুর থানার ওসি মো. রফিকুল ইসলামকে সোনাডাঙ্গা থানায়, লবণচরা থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুমকে খানজাহান আলী থানায়, খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামানকে লবণচরা থানায়, আড়ংঘাটা থানার ওসি শেখ খায়রুল বাসারকে হরিণটানা থানায়, খুলনা থানার ওসি তদন্ত শাহাজাহান আহমেদকে আড়ংঘাটা থানায়, খলিশপুর থানার ওসি মীর আতাহার আলীকে মহানগর গোয়েন্দা শাখায় এবং সোনাডাঙ্গা থানার ওসি কবির হোসেনকে খুলনা থানায় বদলি করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার স্বার্থে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ