রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ব্যর্থ হল পাকিস্তানের সব উদ্যোগ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৭ বার

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার উচ্চপর্যায়ের শান্তি আলোচনা কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। পাকিস্তান সরকারের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, দুই দিনের ছুটি ঘোষণা এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের মধ্যেও এই আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় যুক্তরাষ্ট্র তার অবস্থান ও ‘রেড লাইন’ স্পষ্টভাবে তুলে ধরে। তবে ইরান মার্কিন শর্ত মানতে অস্বীকৃতি জানায়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, আলোচনায় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হলেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘আমরা ২১ ঘণ্টা আলোচনা চালিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।’ তার ভাষায়, ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে রাজি হয়নি।

আলোচনা ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রতিনিধি দল ইতোমধ্যে ওয়াশিংটনের উদ্দেশে ইসলামাবাদ ত্যাগ করেছে।

অন্যদিকে ইরান এই আলোচনাকে ‘নিবিড় ও গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করলেও এর ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ওয়াশিংটনের উচিত অতিরিক্ত ও অযৌক্তিক দাবি থেকে সরে আসা।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, আলোচনায় হরমুজ প্রণালি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুদ্ধ পরিস্থিতির অবসানসহ বিভিন্ন বিষয় ছিল আলোচ্যসূচিতে। ইরান আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্রকে তাদের বৈধ অধিকার ও স্বার্থকে স্বীকৃতি দিতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ