বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

সকালে সেদ্ধ ডিম খাচ্ছেন? জেনে নিন উপকারিতা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬০ বার

ডিমে রয়েছে নানা পুষ্টিগুণ। কেউ কেউ ডিমকে সুপারফুডও বলে থাকে। সকালের নাশতায় একটি বা দুটি ডিম খাওয়া শরীরের জন্য দারুণ উপকারী। ডিমে থাকা প্রোটিন, ভিটামিন, মিনারেল ও স্বাস্থ্যকর চর্বি কাজের শক্তি জোগায়। পুষ্টিবিদদের মতে, সকালের খাবারে ডিম থাকলে শরীর পায় প্রয়োজনীয় প্রোটিন ও নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে ডিম খাওয়ার উপকারিতা-

শক্তি জোগায় 

সেদ্ধ ডিমে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, যা শরীরকে দীর্ঘ সময় শক্তি জোগায়। সকালের নাস্তায় ডিম খেলে দ্রুত ক্ষুধা লাগে না এবং কাজে মনোযোগ বাড়ে।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চাইলে সেদ্ধ ডিম বেশ কার্যকর। এতে ক্যালরি কম কিন্তু প্রোটিন বেশি থাকায় এটি পেট ভরিয়ে রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে।

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়

ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কোষের জন্য গুরুত্বপূর্ণ। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং মনোযোগ ধরে রাখতে ভূমিকা রাখে।

পেশি ও হাড় মজবুত করে

নিয়মিত সেদ্ধ ডিম খেলে পেশি গঠনে সহায়তা করে প্রোটিন। পাশাপাশি এতে থাকা ভিটামিন ডি ও ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী রাখে।

ত্বক ও চুলের যত্নে

ডিমে থাকা বায়োটিন ও প্রোটিন ত্বক উজ্জ্বল রাখতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে ডিম খেলে ভালো উপকার পাওয়া যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

সেদ্ধ ডিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রয়োজনীয় ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকালে ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

প্রতিদিন সকালে ১-২টি সেদ্ধ ডিম খাওয়া উপকারী। তবে যাদের কোলেস্টেরলজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডিম খাওয়াই ভালো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ