বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩ বার

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় রাফি করিম খান হত্যা মামলার আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল বুধবার রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মিজানুর রহমান শাইনপুকুর এলাকার আজিজুল রহমান মিরাজের ছেলে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাতিজা। মিজানুর পুলিশের কমিউনিটি ব্যাংকের নবাবগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। ২৪-এর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে তিনি গা ঢাকা দেন।

আরও জানা গেছে, ২০২৫ সালের ২০ মে শাইনপুকুর গ্রামে রাফি করিম খানকে হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ মামলায় এজাহারভুক্ত আসামি শহিদ, টিটু, হুকুম আলী ও আলামিন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাতেন নামে আরেক আসামি এখনও পলাতক।

তদন্তসংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানায়, গ্রেপ্তার আসামি আলামিন স্বীকারোক্তিতে উল্লেখ করেন মিজানুর রহমানের মুঠোফোনে দেওয়া নির্দেশনা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পিবিআইয়ের পরিদর্শক জামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, মিজানুর ১১ মাস যাবৎ পলাতক অবস্থায় ছিলেন। তিনি অন্য একটি দেশ হয়ে জার্মানিতে যাওয়ার চেষ্টা করছিলেন।

ওই হত্যাকাণ্ডের ঘটনায় মিজানুরের সংশ্লিষ্টতা আছে দাবি করে রাফি করিমের মা আনোয়ারা খানম গণমাধ্যমকে বলেন, ‘তাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিজানুরের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ