শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার আজ সকাল ১১টা ১০ মিনিটের দিকে সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি তারেক রহমান দেশে ফেরার পর ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। এরই মধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ জানান। দলীয় নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেন তারেক রহমান।

এদিকে তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এ আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ