মুহূর্তের মধ্যেই বাসটি আগুনে পুরোপুরি গ্রাস করে নেয় এবং ঘন ধোঁয়ার কারণে যাত্রীদের পক্ষে বের হওয়া কঠিন হয়ে পড়ে। ঘটনাস্থলের কিছু ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভানো এবং যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছিলেন, ততক্ষণে বাসটি পুড়ে একদম কয়লা হয়ে গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ সিস্টেমে একটি বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে ইঞ্জিনের লুব্রিকেন্টিং অয়েল বা মবিলকে জ্বালিয়ে দেয় এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
বাসের চালক ও হেল্পার দুজনই অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বিহারের রেজিস্ট্রেশনভুক্ত বাসটির নথিপত্র তদন্ত করে দেখা গেছে যে, ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এর আগে বাসটির বিরুদ্ধে ৬০ বারেরও বেশি জরিমানা করা হয়েছিল, যার মধ্যে ২০টি জরিমানার টাকা এখনো পরিশোধ করা হয়নি।