মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হরিহরা গ্রামে সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে।

মরিয়মের পরিবার জানায়, কয়েকদিন আগে মায়ের সাথে মরিয়ম নানা বাড়ি হরিহরা গ্রামে বেড়াতে যায়। রাতে তার মায়ের সাথে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে ছোবল দেয়। ভোররাতে অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এহেতেশাম শহিদ বলেন, মরিয়মকে শেষ মুহুর্তে হাসপাতালে আনা হয়। তার শরীরে কালাচ সাপের দুটি বাইট তারা লক্ষ্য করেন। রোগীকে এ্যন্টিভেনম দেওয়া হয়। কিন্ত চিকিৎসার মাঝ পথে তার মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ