সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

নতুন সিনেমা নিয়ে নেটফ্লিক্সে ফিরলেন মৈত্রেয়ী

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার
‘নেভার হ্যাভ আই এভার’ সিরিজ দিয়ে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বজুড়ে পরিচিতি পান অভিনেত্রী মৈত্রেয়ী রামাকৃষ্ণন। এবার ২৪ নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘বেস্ট অফ দ্য বেস্ট’-এ প্রধান চরিত্রে দেখা গেছে তাকে।

১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া এই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় নাচ নিয়ে হওয়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে।
নতুন এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে মৈত্রেয়ী জানান, একসময় হলিউডের ছবিতে ভারতীয় নাচ ও সংস্কৃতিকে বেশ হালকাভাবে দেখানো হতো। তবে এখন আর সেই দিন নেই; বর্তমানে অত্যন্ত সম্মানের সাথে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।

কানাডায় বেড়ে ওঠা শ্রীলঙ্কান বংশোদ্ভূত মৈত্রেয়ীর কখনোই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল না, তিনি অ্যানিমেশনের কাজ করতে চেয়েছিলেন।

কিন্তু ১৫ হাজার মানুষের মধ্য থেকে তাকে ‘নেভার হ্যাভ আই এভার’ সিরিজের জন্য বেছে নেন নির্মাতা মিন্ডি ক্যালিং। হঠাৎ করে পাওয়া এত বড় সাফল্য ও খ্যাতি সামলে উঠতে মিন্ডি তাকে সব সময় ছোট বোনের মতো আগলে রেখেছিলেন বলে জানান মৈত্রেয়ী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ