শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

গরম নিয়ে দুঃসংবাদ, বৃষ্টি নিয়ে সুখবর নেই

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকায় মঙ্গলবার গরমের অনুভূতি বাড়তে পারে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশের আট বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। তবে কয়েকটি বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করা ‘আবহাওয়াবিদ’ অ্যাপের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম। ফলে দিনের বেলায় গরম কিছুটা বেশি অনুভূত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগে দিনের বেশিরভাগ সময় আকাশ রৌদ্রোজ্জ্বল থাকতে পারে এবং সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায়ও রোদ থাকতে পারে। তবে কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু এলাকায় আকস্মিক হালকা বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। খুলনা বিভাগেও সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বিকেলের পর উপকূলীয় এলাকার কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগে দিনের বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। তবে বিকেলে নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে।

রংপুর বিভাগে দিনের অধিকাংশ সময় রোদ থাকলেও দুপুর ১টার পর থেকে রাতের মধ্যে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম এবং দিনের বেশিরভাগ সময় রৌদ্রোজ্জ্বল থাকতে পারে।

সিলেট বিভাগের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। দিনের অধিকাংশ সময় রোদ থাকলেও বিকেলে সিলেট ও মৌলভীবাজারের কিছু এলাকায় আকস্মিক হালকা বৃষ্টি হতে পারে। তবে এসব বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।

‘আবহাওয়াবিদ’ অ্যাপের পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের ছোট ছোট এলাকায় বিচ্ছিন্নভাবে অল্প বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। এসব বৃষ্টির তথ্য জেলা ভিত্তিক তাৎক্ষণিক পূর্বাভাসে জানা যাবে।

তথ্যসূত্র: আবহাওয়াবিদ (Abohawabid) অ্যাপ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ