মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ০ বার

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে জেলা শহরের ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির কুড়িগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী কর্মসূচিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া। তিনি বলেন, আগামীকাল বুধবার (২২ জুলাই) জুলাই পদযাত্রায় বিকেল ৩টায় কুড়িগ্রামে আসবেন এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। যার মধ্যে রয়েছেন— এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন-এমপি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু-এমপি।

শীর্ষ নেতাদের এই পদযাত্রাটি কলেজ মোড়স্থ জুলাই চত্বর থেকে শুরু হয় শহরের শাপলা চত্বরে এক পথসভায় মিলিত হবে।

এই কর্মসূচিকে সফল করার জন্য ইতোমধ্যেই কুড়িগ্রাম জেলা জুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শনী ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— জেলা এনসিপি সদস্য সচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্য সচিব মেরিনা পারভীন, যুব শক্তির আহ্বায়ক এম মাসুদুর রহমান প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ