শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সরকারি কেনাকাটায় কড়াকড়ি, বিদেশ সফর স্থগিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫৪ বার

চলতি অর্থবছরে সরকারি অর্থব্যয়ে কেনাকাটায় কড়াকড়ি আরোপ ও বিদেশ সফর বন্ধ করে একাধিক নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনায় উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা, সরকারি অর্থায়নে বিদেশ ভ্রমণ এবং সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ ঋণে গাড়ি কেনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

গতকাল বুধবার অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, সীমিত সম্পদের যথাযথ ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনাগুলো সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর করপোরেশন ও রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।

পরিপত্র অনুযায়ী, ১০ বছরের বেশি পুরনো যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিয়ে যানবাহন কেনা যাবে। এ ছাড়া অ্যাম্বুলেন্স ও নিরাপত্তা কাজে ব্যবহৃত যান ছাড়া নতুন বা প্রতিস্থাপনকৃত সব জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) হতে হবে। সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণও বন্ধ থাকবে। তবে উন্নয়ন সহযোগী, বিদেশি সরকার বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অর্থায়নে প্রশিক্ষণ এবং স্কলারশিপ বা ফেলোশিপের আওতায় উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ ছাড়া পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণ ও ভূমি অধিগ্রহণে ব্যয় বন্ধ রাখা হয়েছে। তবে ৭০ শতাংশের বেশি অগ্রগতি হওয়া নির্মাণকাজ এবং উন্নয়ন বাজেটের আওতায় প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে ভূমি অধিগ্রহণের সুযোগ রাখা হয়েছে। অর্থ বিভাগ জানিয়েছে, সব ক্ষেত্রে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করে সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই এসব নির্দেশনার মূল লক্ষ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ