শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

এক বছরের মধ্যে বদলে যাবে ধানমন্ডি লেক: শাহে আলম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৯ বার

রাজধানীর বিভিন্ন ঝিল, লেক এবং জলাধার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে বলেও জানান তিনি।

আজ শনিবার হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন লেকগুলো যে অব্যবস্থাপনায় ছিল তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় মিটিং হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে। এ ছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে কাজ চলছে, সেটি আমরা পরিদর্শন ও তদারকি করছি।’

হাতিরঝিলের পরিবেশ ভালো হবে জানিয়ে শাহে আলম বলেন, ‘এখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, দুইপাশে মাটি ফেলে সুন্দর করা এবং সন্ধ্যার পর কোনো হকার যাতে না আসে, সেজন্য আনসার মোতায়েনের কথা বলা হচ্ছে।’

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, তা অত্যন্ত ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসাবাড়ি, কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পেয়েছি।’

এ সময় স্কুলের পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, ‘প্রতি শনিবার করে আমাদের উপজেলা লেভেলে সব স্কুল কলেজগুলো পরিষ্কার করা হবে। এটা জাতীয় পর্যায়েও বলা আছে।’

বাসযোগ্য দেশ বানাতে সরকার কাজ করছে জানিয়ে শাহে আলম বলেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না। কিন্তু আমরা বসবাসযোগ্য বানাতে চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ