মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজবী রিমান্ডে ধানমন্ডিতে সাংবাদিককে মারধর করলেন জামায়াতকর্মীরা মন্তব্য মাহদী আমিনের, বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী অবসরের ঘোষণা দেওয়া মেসি যেভাবে উঠলেন শিখরে একযোগে জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন ফিফা বিশ্বকাপ ২০২৬, কেইনকে কালো জাদু করতে ‘ওঝা’ আনল ঘানা! ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

অবসরের ঘোষণা দেওয়া মেসি যেভাবে উঠলেন শিখরে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১ বার

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এক দশক আগে জাতীয় দল থেকে বিদায় নিয়েছিলেন। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পর হতাশায় আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত বদলে ফেরার পরই শুরু হয় মেসির উত্থান, একের পর এক রেকর্ড গড়ে চলেছেন।

সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন মেসি। বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১৮, যা পুরুষ ও নারী—উভয় বিভাগের বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে, যার গোলসংখ্যা ১৬। ১৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলের কিংবদন্তি মার্তা।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা অবশ্য মেসির জন্য হতাশার ছিল। অষ্টম মিনিটে পাওয়া পেনাল্টি লক্ষ্যভ্রষ্ট করেন তিনি। তবে ৩৮ মিনিটে দুর্দান্ত এক গোল করে ক্লোসার রেকর্ড স্পর্শ করেন। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আরও একটি গোল করে এককভাবে ইতিহাসের শীর্ষে উঠে যান।

বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ আসর। আরও বিস্ময়কর বিষয় হলো, তার ১৮ গোলের মধ্যে ১২টিই এসেছে ৩৫ বছর বয়স পার করার পর। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার করা পাঁচ গোলের সবকটিই এসেছে তার পা থেকে।

অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে মেসি আরেকটি বিরল কীর্তিও গড়েছেন। তিনি বিশ্বকাপে টানা ছয় ম্যাচে গোল করা মাত্র তৃতীয় ফুটবলার। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০)।

বিবিসির বিশ্লেষণে সাবেক ওয়েলস অধিনায়ক অ্যাশলি উইলিয়ামস প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে দেখছি?’ আর সাবেক ইংল্যান্ড মিডফিল্ডার ড্যানি মারফির মতে, ‘মেসির ফুটবল বুদ্ধিমত্তা অন্য এক পর্যায়ে। তিনি সম্ভবত আমার দেখা সেরা ফুটবলার।’

মজার বিষয় হলো, রেকর্ড গড়ার রাতেও একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড নিজের নামে লিখিয়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি নেওয়া (৭) এবং সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা (৩) খেলোয়াড়ও এখন তিনি।

তবে শেষ পর্যন্ত রাতটি ছিল শুধুই মেসির। একসময় জাতীয় দলকে বিদায় জানানো ফুটবলারই এখন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক। আর সেই সঙ্গে আর্জেন্টিনাকে টানা আরেকটি নকআউট পর্বের টিকিটও এনে দিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ