শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জাল দলিল দিয়ে নামজারির দায়ে ভাই-বোন কারাগারে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৬ বার

লক্ষ্মীপুরের কমলনগরে জাল দলিল (মিথ্যা দলিল) দাখিল করে নামজারি খতিয়ান তৈরি করার দায়ে নয়ন বেগম ও ইকবাল হোসেনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।

আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত নয়ন ও ইকবাল উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামের মো. নুর নবীর সন্তান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৯ সালের তিনটি মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি খতিয়ান তৈরি করেন নয়ন ও ইকবাল। ওই নামজারির বিরুদ্ধে অভিযোগ করেন মোসলেহ উদ্দিন নামে এক ব্যক্তি। গত তিন মাসে তিনবার অভিযুক্তদের জমির দলিল নিয়ে হাজির হতে বলা হয়। কিন্তু তারা দলিল নিয়ে হাজির হাতে পারেনি। মিথ্যা দলিলের মাধ্যমে নামজারি তৈরির অভিযোগটি প্রমাণিত হওয়ায় তাদের দুইজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাত হুসাইন বলেন, ‘দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ