সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানে নতুন নিয়ম, নিতে হবে ওয়ার্ক পারমিট ‘প্রযুক্তির ব্যবহারকারী নয়, উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে তরুণদের’ বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: সংসদে ববি হাজ্জাজ শিবির নেতা জিসান ইস্যুতে উত্তপ্ত সংসদ, বিরোধীদলের হট্টগোল-প্রতিবাদ দুবাইয়ে যেভাবে গ্রেফতার হলেন বেনজীর, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ব্রাজিলিয়ান তারকাদের ‘পকেটে’ রেখে আলোচনায় ১৮ বছরের বুয়াদ্দি গ্যানন-ডোকের ঝলকে স্কটল্যান্ডের বিশ্বকাপ স্বপ্নে নতুন আলো

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে হামের প্রাদুর্ভাব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা ও মৃত্যু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এতে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।
রোববার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিশুটির বয়স আড়াই বছর। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়। গত ৪ জুন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৩ জুন) সকাল ১১টায় শিশুটি মারা যায়।
এদিকে, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ২৫ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে।
গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে দুই হাজার ৮৭ জন শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ৯৪০ শিশু। মৃত্যু হয়েছে ৫১ শিশুর, বর্তমানে চিকিৎসাধীন ৯৬ জন শিশু। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ২৮ জন শিশু।
এদিকে ময়মনসিংহ জেলা থেকে পরীক্ষার জন্য পাঠানো এক হাজার ৩৬২টি নমুনার মধ্যে ২০৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর বাবা আরিফ মিয়া বলেন, প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা বাড়লেও এখানে সেবার মান খুব একটা বাড়ছে না। বেডের সংকট তো আছেই, আইসিইউ সুবিধাও খুব সীমিত। বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। হাসপাতালের বাথরুমের অবস্থাও খুব খারাপ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৫১ জনে দাঁড়িয়েছে। এ সময় নতুন ২৫ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ