বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

‍আজকের রাশিফল : ২৫ ‍আগস্ট, মঙ্গলবার ২০২৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোনো না কোনো পুরস্কার হাত বাড়িয়ে ধরবে। বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

প্রত্যেক কাজের শুরু ভালো হবে, কিন্তু শেষ ভালো হবে না। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা হবে। আয় উপার্জনের মাত্রা কমবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। ভ্রমণকালীন সতর্ক থাকুন। কথাবার্তায় শালীনতা বজায় রাখুন।

মিথুন [২১ মে-২০ জুন]

ব্যবসাবাণিজ্যে লাভবান হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবেন। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিকস সামগ্রীর পসরা সাজবে। প্রতিযোগিতায় জয়ী হবেন। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও পাবেন। বন্ধুত্বের ভিত মজবুত হবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

শ্রমিক-কর্মচারীদের পূর্ণ সহযোগিতাপ্রাপ্ত হবেন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রতিযোগিতায় জয়লাভ করার সম্ভাবনা। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নড়াচড়া করুন। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। শিক্ষার্থীদের মন ভেঙে পড়তে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

কর্ম ও ব্যবসাবাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে। আয় উপার্জনের পথ খুলবে। স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকাবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। কোমল শিশুরা পুরস্কৃত হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের প্রেম ধন্য হবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। মালিক ভাড়াটিয়ার মতানৈক্য দূর হবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মহান হবেন। সন্তানরা সাফল্য পাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথা পাকাপাকি হবে। ভাইবোনদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। ব্যাংক ব্যালান্স ফুলে-ফেঁপে উঠবে। ধারকর্জ ঋণমুক্তির পথ খুলবে। শূন্য পকেট পূর্ণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দ্বিচক্রযান এড়িয়ে চলুন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

গৃহবাড়ি ও যানবাহন লাভের পথ খুলবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। সপরিবারে কাছপিঠে ভ্রমণ হবে। লৌকিকতায় ব্যয় বাড়বে। পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

দাম্পত্য সুখশান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। টাকা-পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চিত অর্থ বিনষ্ট হবে। বয়স্কলোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। নেশা মদ জুয়া এড়িয়ে চলুন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

লাইফস্টাইল বদলাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। বন্ধুত্বের ভিত মজবুত হবে। পাওনা টাকা আদায় হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ