শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া. বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১ বার

এফবিআইয়ের ড্রোন ব্যবস্থায় অনুপ্রবেশের দাবি করেছে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী।

গত বৃহস্পতিবার শুরু হওয়া ফুটবল বিশ্বকাপকে লক্ষ্যবস্তু করার হুমকিও দিয়েছে তারা।

কট্টরপন্থী গোষ্ঠীগুলোর কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি সংস্থার বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, ‘হান্দালা’ নামের ওই গোষ্ঠী একটি বিবৃতিতে দাবি করেছে, তারা ‘মাসের পর মাস’ ধরে এফবিআইয়ের ব্যবহৃত ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোনের মাধ্যমে ধারণ করা ‘প্রতিটি ছবি এবং প্রতিটি সন্দেহভাজনের তথ্য’-এর অ্যাক্সেস পেয়ে আসছে। হ্যাকারদের দাবি, এসব ড্রোনে মুখমণ্ডল শনাক্তকরণ এবং গাড়ির নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তি ছিল, যা সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহৃত হতো।

বিবৃতিতে হান্দালা বলেছে, আপনারা বিশ্বকাপের নিরাপত্তা আরও জোরদার করুন। কিছু দলকে আমরা মোটেও পছন্দ করি না। মনে রাখবেন, এফপিভি ড্রোন সর্বত্র রয়েছে। কখন কোনটি আপনার দলের বাসের ঠিক সামনে গিয়ে উপস্থিত হবে, তা আপনি জানেন না।

বিশ্বকাপ চলাকালে অননুমোদিত উড়োজাহাজের হুমকি মোকাবিলায় স্টেডিয়ামগুলোর আশপাশে ড্রোন মোতায়েন করছে এফবিআই। এছাড়া, বিশ্বকাপের ম্যাচ আয়োজনকারী যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর আকাশসীমা এবং টুর্নামেন্ট-সংশ্লিষ্ট অনুষ্ঠানস্থলের ওপর ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সতর্ক করেছিল। হান্দালা কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যা তাদের দাবি অনুযায়ী হ্যাক হওয়া ড্রোন থেকে সংগ্রহ করা হয়েছে। তবে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সাইট-এর মতে, কথিত হ্যাকিংয়ের একটি ভিডিও আসলে ২০২৪ সালের ডিসেম্বর মাসে একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম তৈরি করেছিল। ভিডিওটি যুক্তরাষ্ট্রের একটি পুলিশ বিভাগের টর্নেডো-পরবর্তী ক্ষয়ক্ষতি জরিপে ওই প্রযুক্তি ব্যবহারের প্রচারণায় ব্যবহৃত হয়েছিল।

এর আগে গত মার্চে হান্দালা দাবি করেছিল, এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা। সে সময় এফবিআই পরিচালকের বেশকিছু ব্যক্তিগত ছবি ও অন্যান্য তথ্য অনলাইনে প্রকাশ করেছিল এই গোষ্ঠী।

হান্দালার সদস্যদের শনাক্ত করতে সহায়ক তথ্যের জন্য সর্বোচ্চ এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ