শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী সংসদে বিএনপির এমপি আক্তারুজ্জামান ,‘আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’ রেকর্ড গড়া ম্যাচেই ফুটবলকে বিদায় জানালেন ওচোয়া সংসদে অর্থমন্ত্রী, বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

পিএসজির শিরোপা উদ্‌যাপনে ফ্রান্সজুড়ে সহিংসতায় ৪ শতাধিক গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩২ বার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সমর্থকদের উচ্ছ্বাস ফ্রান্সের বিভিন্ন স্থানে সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় দেশজুড়ে অন্তত ৪১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বার্তাস্পংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৮০ জনই রাজধানী প্যারিসের বাসিন্দা বা সেখানকার ঘটনাসংশ্লিষ্ট। শিরোপা জয়ের পর হাজারো সমর্থক রাজধানীর বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে উদ্‌যাপনে অংশ নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আইনশৃঙ্খলা রক্ষায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হলেও কয়েকটি এলাকায় সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিভিন্ন স্থানে আতশবাজি ও ফ্লেয়ার ছোড়ার পাশাপাশি মোটরসাইকেল ও বৈদ্যুতিক বাইকে আগুন দেওয়া হয়েছে। এছাড়া কয়েকটি দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান এবং অন্যান্য স্থাপনায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় ছয়টি যানবাহন, দুটি ব্যবসাপ্রতিষ্ঠান এবং একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ এসব সহিংস ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালে পিএসজির ইউরোপীয় শিরোপা জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছিল। সে সময় সংঘর্ষে দুজন নিহত হন, যাদের মধ্যে একজন ছিলেন ১৭ বছর বয়সী কিশোর।

এদিকে শিরোপা জয়ের আনুষ্ঠানিক উদ্‌যাপন অব্যাহত রাখতে রোববার প্যারিসে পিএসজির খেলোয়াড়দের নিয়ে একটি বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। একই দিনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দলের সদস্যদের সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ