শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী সংসদে বিএনপির এমপি আক্তারুজ্জামান ,‘আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন’ রেকর্ড গড়া ম্যাচেই ফুটবলকে বিদায় জানালেন ওচোয়া সংসদে অর্থমন্ত্রী, বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু ফুটবলপাগল বাংলাদেশ কেন বিশ্ব ফুটবলে এত পিছিয়ে? নেপাল ফুটবল ফেডারেশনকে স্থগিত করল ফিফা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ভেনেজুয়েলায়

যুবদল-ছাত্রদলের যে ২০ নেতা যাচ্ছেন চীনে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৩ বার

চীন সরকারের আমন্ত্রণে আগামী জুনে দেশটি সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের ২০ তরুণ নেতা। ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সফরে প্রতিনিধি দলটি চীনের উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও তৃণমূল প্রশাসন ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সফরের সব ব্যয়ভার বহন করবে চীন সরকার।

সম্প্রতি চীনা দূতাবাস প্রকাশিত একটি তালিকা থেকে জানা যায়, প্রতিনিধি দলে স্থান পেয়েছেন মো. মিনহাজুল ইসলাম ভূইয়া, খন্দকার এনামুল হক, শরীফ উদ্দিন, গালিব হাসান প্রীতম, আরাফাত বিল্লাহ খান, মেহেদী হাসান জুয়েল, শ্যামল মওলা, জহিরুল ইসলাম, এ বি এম ইজারুল কবি, মো. মঞ্জুরুল আলম, আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

এর আগে গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো চিঠিতে এ সফরের আমন্ত্রণ জানান।

সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে দলের পক্ষে এই সফরে অংশ নিতে পারা আমার জন্য গর্বের। উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে চীনের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ ভবিষ্যতে কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে তরুণ নেতৃত্বকে আন্তর্জাতিক বাস্তবতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং বৈশ্বিক নীতিনির্ধারণ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হয়। এই সফরকে আমি সেই অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছি।

চীনা রাষ্ট্রদূতের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সফরকালে প্রতিনিধি দলটি চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবে। সেখানে তারা উৎপাদনশীল শক্তির বিকাশ, উচ্চপর্যায়ের উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল প্রশাসনসহ চীনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে জানবেন। পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দ, গবেষক ও খ্যাতনামা থিংক ট্যাংকের বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন প্রতিনিধি দলের সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ