মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে হরমুজ প্রণালি: দাবি আইআরজিসির

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৯ বার

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে করা বাধ্যতামূলক।

 

হরমুজ দ্বীপের দক্ষিণাঞ্চলীয় রেড বিচ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অঞ্চলে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আইআরজিসির নৌবাহিনী তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়ে জানিয়েছে, প্রণালিটি এখন সম্পূর্ণরূপে তাদের সামরিক নজরদারিতে রয়েছে।

নতুন এই নিয়মের আওতায় শত্রুভাবাপন্ন বা প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কোনো সামরিক জাহাজ বা নৌযানকে এই প্রণালি দিয়ে একেবারেই চলাচল করতে দেওয়া হবে না। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, বন্ধুভাবাপন্ন দেশগুলোর বাণিজ্যিক ও সাধারণ নৌযানগুলো আগের মতোই এই জলপথ ব্যবহার করতে পারবে।

এদিকে গত দুই-তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলের সংখ্যায় কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে চীনা কোম্পানিগুলোর প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ এই পথ অতিক্রম করেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

তবে আইআরজিসির এই নতুন কঠোর অবস্থানের পর, গত ২৪ ঘণ্টায় এই প্রণালি দিয়ে অন্য কোনো জাহাজের যাতায়াতের খবর পাওয়া যায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ