শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :

বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ০ বার
ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকা যখন বিপর্যস্ত। এর মধ্যে পানিতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ঘিরে ঘটেছে চুরির চাঞ্চল্যকর ঘটনা।

ভল্টটি ভেঙে ভেতরের টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি নগদ উদ্ধার করা হয়।নেপালের রাসুয়া ও উজান অববাহিকা এলাকায় ভয়াবহ বন্যার পর ত্রিশূলী নদীতে ভেসে আসে ব্যাংকের ভল্টটি। সশস্ত্র পুলিশ ও নেপাল পুলিশের একটি যৌথ টহল দল ভল্টটি থেকে অবৈধভাবে টাকা বের করার সময় অভিযুক্তদের আটক করে।

নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি অভি নারায়ণ কাফলে জানিয়েছেন, গ্রেপ্তার ২৯ জনকে ধাদিঙ জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। বন্যাকবলিত এলাকায় চুরি, লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি ঠেকাতে নিরাপত্তা বাহিনী নজরদারি ও টহল আরও জোরদার করেছে।

এদিকে বন্যাকে কেন্দ্র করে নেপালে আরও একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে।

নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ঘটনাটি পুলিশের নজরে আসে। ভিডিওতে বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে দুই ব্যক্তিকে সোনার দুলের মতো কিছু খুলে নিতে দেখা যায় বলে অভিযোগ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ