সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

হরমুজ আগে, পারমাণবিক পরে- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮০ বার

বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী সংকট নিরসনকে অগ্রাধিকার দিয়ে পারমাণবিক ইস্যু পরে আলোচনার ইরানি শর্তই মেনে নিতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র- এমন প্রশ্ন এখন জোরালো হচ্ছে কূটনৈতিক অঙ্গনে।

সোমবার সকালে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে এসকর্ট (বিশেষ নিরাপত্তা) কার্যক্রম শুরু করলেও, মঙ্গলবারই তা স্থগিত করা হয়। পরে ডোনাল্ড ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’র কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযান ‘এপিক ফিউরি’ শেষ হয়েছে। এখন যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক চায়, যা ভবিষ্যৎ আলোচনার ভিত্তি তৈরি করবে।

ইরানের শর্তই প্রাধান্য ‍পাচ্ছে?
কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে দেওয়া প্রস্তাবে তেহরান যুদ্ধ বন্ধ ও হরমুজ সংকট সমাধানকে প্রথম ধাপে রাখতে বলছে। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তারা।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র এখন সেই অবস্থানের দিকেই এগোচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, দুই দেশ একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারকের কাছাকাছি পৌঁছেছে, যেখানে পারমাণবিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা এখনও হয়নি।

মধ্যস্থতায় পাকিস্তান
এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, চলমান কূটনৈতিক তৎপরতা একটি স্থায়ী শান্তি চুক্তির পথ তৈরি করতে পারে। তিনি এ ক্ষেত্রেও সৌদি যুবরাজের সহযোগিতার কথা উল্লেখ করেন।

উত্তেজনা পুরোপুরি কমেনি
তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ উঠেছে। যদিও ওয়াশিংটন জানিয়েছে, এসব ঘটনা বড় আকারের সংঘাতে রূপ নেয়নি।

বড় চুক্তির সম্ভাবনা কম
বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে একটি সীমিত চুক্তির সম্ভাবনা বাড়লেও, একইসঙ্গে যুদ্ধ, হরমুজ ও পারমাণবিক ইস্যুর পূর্ণ সমাধান একসঙ্গে হওয়ার সম্ভাবনা কম।

সব মিলিয়ে, কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও হরমুজ প্রণালী ও পারমাণবিক কর্মসূচি- এই দুই ইস্যুতে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ