মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ফের অশান্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ বার

শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের অশান্ত হয়ে উঠেছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত। ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে দুই দেশের বাহিনীর মধ্যে।

শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে বলে দুই দেশের কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিরোধের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে নিরাপত্তা ইস্যু। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে আশ্রয় নেওয়া জঙ্গিরাই পাকিস্তানে সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে। এসব হামলার মধ্যে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী বোমা হামলার কথাও উল্লেখ করেছে পাকিস্তান।

তবে কাবুল এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির জন্য আফগানিস্তানকে দায়ী করা যাবে না।

আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অভিযোগ করে বলেন, ‘আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে।’

অপরদিকে পাকিস্তানের মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, ‘পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।’

সম্প্রতি উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হলেও চলতি সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর গোলাগুলির ঘটনা ঘটল।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবরে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘর্ষে জড়ায় পাকিস্তান-আফগানিস্তান, যেখানে প্রাণ হারান বহু মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ