বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শর্তসাপেক্ষে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস (ইনসেনটিভ বোনাস) দেওয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৯ এপ্রিল) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গত বছরের ৯ ডিসেম্বর বিআরপিডি সার্কুলার নম্বর-১২ অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোকে কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে উৎসাহ বোনাস প্রদানের আগে কিছু শর্ত পরিপালনের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো বছরে ওই শর্ত অনুযায়ী উৎসাহ ভাতা প্রাপ্য না হলেও সংশ্লিষ্ট বছরে ব্যাংক-কোম্পানির বিশেষ কোনো অর্জন বিবেচনায় পরিচালনা পর্ষদ সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বোনাস হিসেবে দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারবে।

এ পরিমাণ উৎসাহ বোনাস দেওয়ার জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ব্যাংকটিকে অবশ্যই পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) অর্জন করতে হবে। দ্বিতীয়ত, আগের বছরের তুলনায় ব্যাংকের রেগুলেটরি মূলধন কমে যাওয়া যাবে না, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত বিলম্বিত সঞ্চিতি (ডিফার্ড প্রভিশন) সংক্রান্ত সমন্বয় এর বাইরে থাকবে। তৃতীয়ত, নতুন করে কোনো ধরনের সঞ্চিতি বিলম্বকরণ সুবিধার জন্য আবেদন করা যাবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ