শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? শাহজালালে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করতে চায় সরকার: মাহদী আমিন মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ অফিস, পল্লী বিদ্যুতের ‘দ্বিগুণ-অস্বাভাবিক’ বিল, বিপাকে গ্রাহকরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর সম্পূর্ণ সফল: চীনা রাষ্ট্রদূত সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ’ কর্মসূচির উদ্বোধন জাতীয় ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী

খালেদা জিয়া ছাড়া পরিবারের অন্য কেউ এসএসফের নিরাপত্তা পাবেন না

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)।

এরই মধ্যে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন করা হয়েছে। সাবেক এ প্রধানমন্ত্রীকে এসএসএফ নিরাপত্তা দিলেও তারপরিবারের অন্য কেউ পাবেন তা পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার গেজেট হয়েছে। এরপর থেকে লন্ডনে অবস্থান করা তার ছেলে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তায় এসএসএফ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

এ বিষয়ে প্রশ্নের জবাবে পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা বলেন, গেজেট অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।

এদিকে এগার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ