সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

যোগদানের ১৮ দিন পর চুয়েট ক্যাম্পাসে নতুন উপাচার্য

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪ বার

শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে যোগদানের ১৮ দিন পর অবশেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল ৯টার কিছুক্ষণ আগে তালা ভেঙে উপাচার্য ভবনে প্রবেশ করেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার নিয়োগের খবর প্রকাশের পরপরই ওই রাতে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২৪ সেপ্টেম্বর অনলাইনে যোগদান করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তবে আন্দোলন অব্যাহত থাকায় ১৮ দিন ধরে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি তিনি।

সোমবার ক্যাম্পাসে প্রবেশের পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম বলেন, আমি ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্ব নিয়েছি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যা যা করার সবই করব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ