রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

হাইতিতে দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার

হাইতির পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরে পদদলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির

হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, ইস্টার উপলক্ষে বার্ষিক সমাবেশ চলাকালে শনিবার (১১ এপ্রিল) এই ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, একটি তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে’ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল। জানা গেছে, প্রবেশপথের কাছে পদদলিতের ঘটনা শুরু হয় এবং হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

হাইতির স্থানীয় একটি পত্রিকা সিভিল প্রোটেকশনের প্রধান পেটিটের বরাত দিয়ে জানায়, এ ঘটনায় অন্তত ৩০ জন মারা গেছে। তবে সরকারি বিবৃতিতে মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি।

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরই হাইতিতে এ ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি এটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ