বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার

বকেয়া বেতন এবং ভাতার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের শ্রমিকরা। এসময় সারাদেশে নাসা গ্রুপের সব শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবরোধ করেন শ্রমিকরা।

অবরোধে কুমিল্লা ইপিজেডের নাসা গ্রুপের শতাধিক শ্রমিক অংশ নেন। তারা বকেয়া বেতন পরিশোধ না করলে মহাসড়ক থেকে অবরোধ তুলবেন না বলে হুঁশিয়ারি দেন।

এদিকে অবরোধ করে বিক্ষোভের ফলে মহাসড়কে পদুয়ার বাজার অংশ থেকে দুই পাশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের দুইপাশে অন্তত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তীব্র গরম আর ভোগান্তিতে পড়েছেন শতশত যাত্রী ও চালকরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৩৫ মিনিটের সময় অবরোধ কর্মসূচি চলছিল।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহিনুর আলম গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা অনেকক্ষণ ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র্যাব এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে আছেন। আমরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ