বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক নতুন বিধি করে চাকরিতে পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না : হাইকোর্ট সমু চৌধুরীকে পিটিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ১

তেল নিতে আঙুলে ‘অমোচনীয়’ কালি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার

তারাগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের আঙুলে দেওয়া হচ্ছে ভোটের ‘অমোচনীয়’ কালি, যাতে একই ব্যক্তি দিনে একাধিকবার তেল নিতে না পারেন।

উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, মোটরসাইকেলের দীর্ঘ সারি। পাম্পে তেল নেওয়ার আগে প্রতিটি চালকের আঙুলে কালি দিয়ে চিহ্নিত করা হচ্ছে। এরপরই দেওয়া হচ্ছে জ্বালানি তেল। প্রশাসনের এ নির্দেশনা বাস্তবায়নে পাম্প কর্তৃপক্ষও সক্রিয়ভাবে কাজ করছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, তেল নিতে হলে চালকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখাতে হচ্ছে এবং সঙ্গে রাখতে হচ্ছে যানবাহনের বৈধ কাগজপত্র। এসব যাচাইয়ের পরই মিলছে তেল। ফলে একজন ব্যক্তি দিনে একাধিকবার তেল সংগ্রহের সুযোগ পাচ্ছেন না।

সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় জ্বালানি তেলে সংকট দেখা দিয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল নিয়ে মজুদ বা বেশি দামে বিক্রির চেষ্টা করছিলেন। আঙুলে কালি দেওয়ার কারণে সেই সুযোগ অনেকটাই বন্ধ হয়েছে।

তবে ভুক্তভোগী চালকদের একাংশ বলছেন, পদ্ধতিটি আপাতত কার্যকর হলেও এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। তারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, প্রতিটি চালকের এনআইডি ও যানবাহনের কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ