বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

থানায় ঢুকে পুলিশকে মারধর, ২ জামায়াত নেতা গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৫ বার

গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে ওসিসহ ৮ পুলিশ সদস্যকে মরাধরের ঘটনায় করা মামলায় প্রধান আসামি পলাশ আহমেদসহ দুই জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ এপ্রিল) রাতে দেড় টার দিকে উপজেলার দীঘলকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন পলাশ আহমেদ (৩৫) পলাশবাড়ী উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক ও গোলজার রহমান (৩৪) জামায়াতের রুকন।
ওসি সরোয়ার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতাকর্মী একটি অভিযোগপত্র নিয়ে পলাশবাড়ী থানায় যান এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ওসিকে চাপ দেন। এক পর্যায়ে তারা ওসিসহ পুলিশকে মারধর করে। এ ঘটনায় বুধবার রাতেই পলাশবাড়ী থানার সহকারি উপপরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন। মামলায় পলাশ আহমেদকে প্রধান আসামি করে নয় জনের নাম উল্লেখসহ ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এদিকে, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, ওইদিন খবর পেয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম ও জামায়াতের নেতাকর্মী থানায় যান। এসময় তারা সাংবাদিকদের বলেন, থানার সিসিটিভি ফুটেজ দেখে তাদের কোনো কর্মী এ ঘটনায় জড়িত আছে কিনা বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ