রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

অনড় দুপক্ষই, ধ্বংসের ঝুঁকিতে ইরানের জ্বালানি স্থাপনাগুলো

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫৬ বার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে ইরানের জ্বালানি স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ৬ এপ্রিলের মধ্যে চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র ও খার্ক দ্বীপে হামলা চালানো হতে পারে। তিনি দাবি করেন, একটি নতুন ও যুক্তিসংগত নেতৃত্বের সঙ্গে আলোচনা এগোচ্ছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি, তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ চলছে। তেহরানের মতে, ওয়াশিংটনের প্রস্তাব অবাস্তব।

মার্কিন প্রস্তাবে যুদ্ধবিরতি, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, ইউরেনিয়াম হস্তান্তর এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার শর্ত রয়েছে। বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের কথা বলা হয়েছে।

তবে এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে হামলা বন্ধ, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আক্রমণ না করার নিশ্চয়তাসহ কয়েকটি শর্ত দিয়েছে ইরান।

বিশ্লেষকদের মতে, দুই পক্ষের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়তে পারে। সূত্র : শাফাক নিউজ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ