বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান যুদ্ধের জন্য কংগ্রেসে বাড়তি অর্থ চাইলেন ট্রাম্প চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর আজ প্রধানমন্ত্রী, কাল প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ, দালিয়ানে বাণিজ্য-বিনিয়োগে জোর প্রধানমন্ত্রীর ১৭ বছর পর দেশ কার্যকর সংসদ পেয়েছে: স্পিকার জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, জরুরি অবস্থা ঘোষণা শতভাগ সাফল্যে গ্রুপ পর্ব শেষ করল মেক্সিকো তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, কী বলছেন বিশেষজ্ঞ জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

নিজের নাম থেকে বিজয়ের আদ্যক্ষর ‘ভি’ সরালেন পুত্র জেসন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৪০ বার
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন টালমাটাল। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনে ফাটল ধরার পর এবার বাবার সঙ্গে দূরত্ব বাড়ালেন ছেলে জেসন সঞ্জয়। বাবার নামের আদ্যক্ষর বাদ দিয়ে নিজের নামের সঙ্গে মায়ের নাম যুক্ত করেছেন তিনি।

তামিলনাড়ুর নিয়ম অনুযায়ী সন্তানের নামের সঙ্গে বাবার নামের আদ্যক্ষর যুক্ত থাকে।

জেসন এতদিন নিজের নাম লিখতেন ‘জেসন সঞ্জয় ভি’। কিন্তু সম্প্রতি তিনি বাবার ‘ভি’ বাদ দিয়ে মায়ের নাম অনুযায়ী ‘জেসন সঞ্জয় এস’ ব্যবহার শুরু করেছেন। এমনকি তার পরিচালিত প্রথম ছবি ‘সিগমা’-তেও তিনি এই নতুন নাম ব্যবহার করতে পারেন বলে শোনা যাচ্ছে।পারিবারিক সূত্রমতে, বাবা ও মায়ের তিক্ত সম্পর্কের জেরে জেসন পুরোপুরি মায়ের পাশে দাঁড়িয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি বিজয়ের স্ত্রী সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানান। তিনি বিজয়ের বিরুদ্ধে অবহেলা ও অন্য এক অভিনেত্রীর (তৃষা কৃষ্ণান) সঙ্গে সম্পর্কের অভিযোগ এনেছেন। এই ঘটনার পরপরই জেসন সোশ্যাল মিডিয়ায় তার বাবাকে আনফলো করে দিয়েছেন। নেটিজেনদের মতে, বাবার পরকীয়ার প্রতিবাদ জানাতেই জেসন নিজের পরিচয় থেকে বাবার নাম মুছে ফেলেছেন।
বিজয় অভিনেতা হলেও জেসন বেছে নিয়েছেন পরিচালনার পথ। বর্তমানে তিনি ‘সিগমা’ নামের একটি সিনেমা পরিচালনা করছেন। তবে পরিবারের এই অশান্তির কারণে ছবির কাজ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিজয় বা জেসন—এখনও পর্যন্ত কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

সূত্র : এই সময়

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ