মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

বিসিবি সভাপতি হতে চান তামিম

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৭৮ বার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের বিসিবির সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। তবে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। তার সিদ্ধান্তের সঙ্গে তাল মিলিয়ে ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও তখন নির্বাচন বর্জন করে।

সম্প্রতি এক পডকাস্টে আবারও বোর্ড সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তামিম। ভবিষ্যতে সুযোগ পেলে তিনি এই দায়িত্ব নিতে আগ্রহী বলেও জানান।

তামিম ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে সেই সিদ্ধান্ত বদলে অবসর ভেঙে ফিরে একটি একদিনের ম্যাচ খেলেন তিনি। তবে নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে আর অংশ নেওয়া হয়নি তার।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে না খেললেও ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয়ভাবে কাজ করছেন তামিম।

সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ