শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৮ বার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের বাসিন্দা ও সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী ছুটিতে বাড়িতে এসে বাজারে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। কাইয়ুম মাতুব্বর তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সহযোগীরা কাইয়ুমের ওপর চড়াও হয়ে মারধর করেন।

আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, ‘আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি নিষেধ করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজগর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছুটিতে বাড়িতে এসেছিলাম। সকালে বাজারে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলছে। আমি উপস্থিত হয়ে সবাইকে চুপ থাকতে বলি। পরে বাড়িতে এসে শুনি আমি তাদের মেরেছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ