শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

যশোরে হ্যান্ডমাইকে বাজছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মাইক জব্দ করে থানায়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৩৪ বার

যশোর শহরের জনবহুল চারখাম্বা এলাকার একটি বাড়ির প্রাচীরে রাখা হ্যান্ডমাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজতে শোনা গেছে। হঠাৎ মাইকে বঙ্গবন্ধুর ভাষণ ভেসে আসতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

শনিবার (৭ মার্চ)রাত ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে বা কারা সেখানে মাইকটি রেখে গেছে, তা এখনো জানতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়ে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের আবক্ষ ভাস্কর্য ছিল। সে কারণে মোড়টির নামকরণ করা হয়েছিল শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা ভাস্কর্যটি ভেঙে দেয়।

শনিবার রাতে চারখাম্বা মোড় থেকে চৌরাস্তার দিকে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের ওপর কে বা কারা সাদা ও নীল রঙের একটি হ্যান্ডমাইক রেখে যায়। সেখানে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটি বাজতে থাকে। এ সময় আশপাশের মানুষ মাইকের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন।

পরে কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের ওপর রাখা মাইক থেকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি। পরে কাছে গিয়ে দেখি হ্যান্ডমাইক থেকে ভাষণটি বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকায় কে এসে মাইকটি রেখে গেছে, তা বোঝা যায়নি।

যশোর কোতয়ালী মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চারখাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি জব্দ করে থানায় নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ