শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে নিহত ৪১

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০৬ বার

লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকার নবি চিত শহরে ইসরায়েলের বিমান ও স্থল হামলায় অন্তত ৪১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়ে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, নিহতদের মধ্যে লেবাননের সেনাবাহিনীর অন্তত তিন সদস্য এবং জেনারেল সিকিউরিটি অধিদপ্তরের একজন সদস্য রয়েছেন।

ইসরায়েলি বাহিনী এ হামলা সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে চলমান যুদ্ধে যোগ দেয়ার পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।
এনএনএ জানায়, রাতের আঁধারে একটি ইসরায়েলি কমান্ডো ইউনিট নবি চিত শহরের পূর্বাংশে একটি পারিবারিক কবরস্থানের দিকে গোপনে অগ্রসর হয়। তবে স্থানীয় বাসিন্দা ও প্রতিরোধ যোদ্ধারা তাদের দেখতে পেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে কমান্ডোরা হালকা ও মাঝারি অস্ত্র ব্যবহার করে। পরে ইসরায়েলি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ঘটনাস্থলে এসে ব্যাপক হামলা চালায়। কমান্ডোদের উপস্থিতি ধরা পড়ার পর প্রায় ৪০টি বিমান হামলা চালানো হয় বলে জানায় সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ে লেবাননের ভেতরে ইসরায়েলি বাহিনীর সবচেয়ে গভীর অভিযানগুলোর একটি। এর আগে ২০২৪ সালের নভেম্বরে বিশেষ বাহিনী উত্তরাঞ্চলীয় বাত্রুন শহর থেকে হিজবুল্লাহর সদস্য ইমাদ আমহাজকে আটক করেছিল। এদিকে লেবানন-সিরিয়া সীমান্তের কাছেও নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এনএনএ জানিয়েছে, সেখানে ইসরায়েলি বাহিনী অবতরণের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াই শুরু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ