মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৬১ বার

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতিতে গত শনিবার থেকে এ পর্যন্ত অন্তত ৭৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‌‌হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) তাদের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহতদের মধ্যে ১৭৬ জনই শিশু।

সোমবার (২ মার্চ) বিকেলে প্রকাশিত সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহতের পাশাপাশি ৯ শতাধিক বেসামরিক লোক আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অন্তত ৮৫ জন প্রাণ হারিয়েছেন এবং আরও শত শত মৃত্যুর খবর যাচাই-বাছাই করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন আবাসিক ভবন ও ধর্মীয় উপাসনালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী তেহরানের নিকটবর্তী কারাজ শহরের একটি মসজিদ এবং শহরের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাজধানীর দক্ষিণাঞ্চলে একটি গভর্নরের কার্যালয় এবং হরমুজ প্রণালীর কাছে বন্দর আব্বাসের শহীদ বাহোনার জেটিতে হামলা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেহরানের বেশ কিছু হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান সরকার।

এইচআরএএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কুর্দিস্তান প্রদেশের সানান্দাজ শহরে আইন প্রয়োগকারী সংস্থার সদর দপ্তর এবং সীমান্তরক্ষা কমান্ড সেন্টার অন্যতম। এছাড়া ইসফাহানের একটি বিমান ঘাঁটি এবং তেহরানের একটি সেনাবাহিনী ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

তবে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মানবাধিকার সংস্থার এই তথ্যগুলো তারা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। এইচআরএএনএ নিজেও জানিয়েছে যে, তাদের এই বিশ্লেষণ প্রাথমিক এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তথ্যের পরিবর্তন হতে পারে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ