মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা, প্রতিবাদে উত্তাল তেল আবিব

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ বার

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে দোষ স্বীকার না করে বা অনুশোচনা প্রকাশ না করে ক্ষমা চাওয়ায় এর প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা।

রোববার রাতে ৭৬ বছর বয়সী নেতানিয়াহু তার দীর্ঘস্থায়ী দুর্নীতির মামলায় ক্ষমা চেয়েছিলেন।

যুক্তি দেখিয়ে তিনি বলেছেন, ফৌজদারি বিচারকাজের কারণে তার শাসনকাজ ব্যাহত হচ্ছে। ক্ষমা মঞ্জুর করা হলে তা ইসরায়েলের জন্য ভালো হবে।

নেতানিয়াহু ইসরায়েলে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। মামলায় ঘুষ, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনি সবসময় অস্বীকার করে এসেছেন।

বিক্ষোভকারীরা বলছে, নেতানিয়াহু কোনো দায় স্বীকার না করেই বিচার বাতিল করতে চান, যা দেশের জন্য বিপজ্জনক নজির।

তারা ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কার্যালয়ের সামনে এসে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যও ছিলেন। তাদের মধ্যে নাআমা লাজিমিও ছিলেন, তিনি অন্য কর্মীদের সঙ্গে হারজগের বাড়ির সামনে জমায়েত হয়ে আবেদনটি প্রত্যাখ্যানের দাবি জানান।

কারাবন্দীদের কমলা রঙের পোশাক পরে, নেতানিয়াহুর আদলে সেজে বিক্ষোভে শামিল হন একজন। সেখানে কলার স্তূপের পেছনে অনেকে দাঁড়িয়ে ‘পারডন=ব্যানানা রিপাবলিক’ স্লোগান দেন। কলার স্তূপের মধ্যে ‘ক্ষমা’ লেখা প্ল্যাকার্ড ঝুলছিল। ব্যানানা রিপাবলিক বলতে এমন একটি দেশকে বোঝানো হয়, যেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে। শাসনব্যবস্থা দুর্বল হয়। বিদেশি একচেটিয়া গোষ্ঠী অর্থনৈতিকভাবে কোনো দেশকে শোষণ করে।

সরকারবিরোধী অধিকারকর্মী শিকমা ব্রেসলের বলেন, ‘তিনি (নেতানিয়াহু) কোনো ধরনের দায়দায়িত্ব না নিয়ে বরং মামলা থেকে পুরোপুরি অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তিনি দেশটাকে কীভাবে ছিন্নভিন্ন করেছেন, সেটার মূল্য না চুকিয়ে বিচার পুরোপুরি বাতিল করার দাবি জানিয়েছেন।’

এদিকে প্রেসিডেন্ট হারজগের কার্যালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর আবেদনকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আবেদনের ব্যাপক গুরুত্ব রয়েছে। প্রাসঙ্গিক সব মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে এ আবেদনের বিষয়ে বিবেচনা করবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ