সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জানাল পিবিআই , মাকে মারধর ও শ্লীলতাহানি করায় চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি প্রধানমন্ত্রীর নজরদারির সুফল, দুই দিনের বর্ষণেও জলাবদ্ধতা নেই চট্টগ্রামে এনসিপির পদযাত্রা স্থগিত জামায়াত-শিবির পরিচয়ে ডিএসসিসির মার্কেট দখল করে চাঁদাবাজির অভিযোগ পর্তুগাল-স্পেনের খেলায় কে জিতবে, নানা সমীকরণ সিলেটে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্র নিহত হত্যাচেষ্টা-বিস্ফোরক আইনের মামলা, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল গ্রামে লোডশেডিং কেন হচ্ছে, জানালেন বিদ্যুৎমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, নিহত ৩

তুরস্কে পৃথক দুর্ঘটনায় নিহত ১৬

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার

তুরস্কে দুটি পৃথক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (০১ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আনতালিয়া শহরের কাছে মহাসড়কে একটি দুর্ঘটনা ঘটেছে। এলাকাটিতে একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে গেলে ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন আনতালিয়া প্রদেশের গভর্নর হুলুসি শাহিন।

ডিএইচএ বার্তা সংস্থা জানিয়েছে, আনতালিয়া থেকে ইসপার্তা যাওয়ার মহাসড়কের বুরদুর এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন।

গভর্নর শাহিন জানান, বাসটিতে মোট ৩৪ যাত্রী ছিলেন। তারা তুরস্কের পশ্চিমাঞ্চলীয় শহর তেকিরদাগ থেকে আনতালিয়ার দিকে যাচ্ছিলেন। তবে নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিলেন কি না, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

তিনি বলেন, এটি এমন একটি সংযোগস্থল যেখানে দ্রুতগতিতে গাড়ি চালানো উচিত নয়। কিন্তু ধারণা করা হচ্ছে, বাসটি উচ্চগতিতে সেখানে প্রবেশ করেছিল। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়েছিল।

উল্লেখ্য, আনতালিয়া উপকূলীয় অঞ্চলটি তুরস্কের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এ অঞ্চলে প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ