মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে স্ত্রীসহ তার আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পারিবারিক বিরোধের জেরে শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সময় ঘরে তিনটি শিশু উপস্থিত ছিল।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও পিটিআই-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূতের নাম বিজয় কুমার (৫১)। নিহত ব্যক্তিরা হলেন বিজয় কুমারের স্ত্রী মিনু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) এবং হরিশ চন্দর (৩৮)।

তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের নাগরিক নন। তিনি সরাসরি ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট।

প্রতিবেদনে জানা যায়, শুক্রবার রাত প্রায় আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে ব্রুক আইভি কোর্ট এলাকার ওই বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তারা চারজনের মরদেহ পড়ে থাকতে দেখে। সবার শরীরেই গুলির চিহ্ন ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাতে জানায়, গুলি শুরু হলে ঘরে থাকা তিনটি শিশু নিজেদের বাঁচাতে একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। তাদের মধ্যে একজন ৯১১-এ (জরুরি সেবা) কল দেয়, যার ফলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। শিশুরা সবাই অক্ষত আছে। বর্তমানে তারা এক আত্মীয়ের হেফাজতে রয়েছে।

এদিকে আটলান্টায় ভারতের কনস্যুলেট জেনারেল গুলিবর্ষণের ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ