মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকালেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড়

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ বার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ভিড় করেছেন দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষ। এখন অপেক্ষা, জানাজার মাধ্যমে প্রিয় নেত্রীকে বিদায় জানানোর।

বুধবার সকালে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাজারো মানুষ অবস্থান করছেন। অন্যদিকে চারদিক থেকে মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য ছুটে এসেছেন। অনেকে নিজ নিজ সংগঠনের সঙ্গে এসেছেন, কেউ কেউ এসেছেন নিজের মতো করে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি নেতাকর্মীদের ভিড় কেন্দ্র করে বিক্রি হচ্ছে জাতীয় পতাকা, বিএনপির দলীয় পতাকা, কালো পতাকা ও কালো ব্যাজ। অনেকেই তা বিশেষ করে কালো ব্যাজ কিনে পরছেন। অনেককেই দেখা যায় ছবি তুলতে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ