শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

তৌসিফের বিপরীতে বিদুষী বর্ণিতা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার

এবারের লাক্স সুপারস্টার বিদুষী বর্ণিতা। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাফে আমব্রেলা’য় ‘নিউলি ম্যারেড’ গল্পে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বর্ণিতা বলেন, ‘প্রায় দুই মাসের মতো রিহার্সেল করেছি, তারপর শুটিংয়ে অংশ নিয়েছি। এটা আমার জন্য অনেক কিছু। নানা কিছু শিখছি। খুবই ভালো লাগছে আমার কাছে। আমার প্রায় নব্বই ভাগ অংশের শুটিং শেষ। আর এক দিন শুট করলেই শেষ হয়ে যাবে।’

প্রথম ওয়েব ফিল্মেই সহশিল্পী হিসেবে তৌসিফ মাহবুবকে পাওয়া বর্ণিতার জন্য বাড়তি আনন্দের। শুধু এই কাজেই নয়, সামনে আরও কয়েকটি নাটকেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে বলে জানা গেছে। ফলে প্রথম কাজের অভিজ্ঞতাও হয়ে উঠেছে শেখার বড় সুযোগ। বর্ণিতা বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী যে, প্রথম কাজেই সহশিল্পী হিসেবে তৌসিফ ভাইয়ার মতো একজনকে পেয়েছি। ওয়েব ফিল্মের শুটিং করতে গিয়ে প্রতিটা সময়েই উনার দারুণ সহযোগিতা পেয়েছি। আমার ভুল-ত্রুটিগুলো ধরিয়ে দিয়ে কোন সংলাপটা কীভাবে দিলে ভালো হবে কিংবা কোন কাজটা কীভাবে করতে হবে- তার অনেক কিছুই হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন। উনি উনার নিজের অংশের চেয়ে আমার অংশটুকু কীভাবে আরও বেটার পারফর্ম করা যায়, সেসব পরামর্শ দিচ্ছেন। সত্যি বলতে, উনি ভীষণ আন্তরিক এবং সহযোগিতাপরায়ণ।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ