শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল, এসবি প্রধান হলেন কামরুল আহসান ইউপি নির্বাচন : পাঁচ ধাপে ভোট চায় বিএনপি বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান সংসদের তিন অধিবেশনে খরচ ৭০৩ কোটি টাকা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী ‘ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে’ নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি মেসির ১০০তম গোলে চ্যাম্পিয়ন মায়ামি

নতুন জল্পনায় নোরার ব্যক্তিজীবন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৮ বার

বলিউডের ড্যান্সিং কুইন নোরা ফাতেহির ব্যক্তিগত জীবন নিয়ে এবার নতুন জল্পনা। শোনা যাচ্ছে, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন এই গ্ল্যামার গার্ল! শুধু তাই নয়, সেই ফুটবলারের সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। নোরার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা—যা দেখে অনেক পুরুষ অনুরাগীর মন ভেঙেছে বলেই গুঞ্জন।

সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনস-এর একটি ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন নোরা। প্রথম নজরে বিষয়টি স্বাভাবিক মনে হলেও, ভেতরে ভেতরে গল্পটা নাকি অন্যরকম। জল্পনা বলছে, ফুটবল ম্যাচ ছিল নিছকই বাহানা আসল টান ছিল প্রেমের!

খবর অনুযায়ী, নোরার ‘বিশেষ মানুষ’ সেই ম্যাচেই মাঠে খেলেছিলেন। এমনকি ম্যাচের আগেও দুবাই ও মরক্কোয় একাধিকবার তাঁদের দেখা-সাক্ষাৎ হয়েছে বলেও দাবি করা হচ্ছে।তবে কে সেই রহস্যময় ফুটবলার—তা এখনো জানা যায়নি। নোরা কিংবা সেই ফুটবলার, দুজনেই এই বিষয়ে সম্পূর্ণ নীরব। ফলে পরিচয় থেকে শুরু করে অভিসার—সবই আপাতত রয়ে গেছে জল্পনার আড়ালে।

উল্লেখ্য, আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা আরও আগুনে ঘি ঢালে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ