বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল কুড়িগ্রাম যাচ্ছেন এনসিপির ৩ নেতা ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩ মাইলস্টোন ট্র্যাজেডি : ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ দিলেন রাশেদ খাঁন দিল্লিমুখী হাজারো কৃষক, নতুন চাপে মোদি সরকার ভিডিও ইস্যুতে এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক-তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’ সরকারের ঋণ বেড়েছে ২৩ হাজার ৫৩২ কোটি টাকা আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

সিঙ্গাপুর থেকে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা হাদিকে

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারের জন্য উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে। তবে তাকে সেখানে পাঠানোর আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থা সংক্রান্ত সবুজ সংকেত প্রয়োজন।

বুধবার (১৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের শীর্ষ এক নেতা ও সরকারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র বলছে, ওসমান হাদির মাথায় খুব জটিল একটি অস্ত্রোপচার প্রয়োজন। তবে এ জন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। বৃটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এ অপারেশনের ভালো ব্যবস্থা রয়েছে।
সূত্রটি আরও বলছে, শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে বৃটেনে নেওয়ার প্রচেষ্টা নেন। তবে এখন বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। একজন উপদেষ্টা এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন।

সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা, সে বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে বৃটেনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ।

এর আগে আইনজীবী সাইফ উদ্দিন খালেদ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে লেখেন, ‘হাদিকে ইউকে (যুক্তরাজ্য) আনার চেষ্টা চলছে। সবার কাছে দোয়ার অনুরোধ।’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু তার ফেসবুকে পোস্টে লেখেন, আমাদের প্রিয় ভাই ওসমান বিন হাদির যথাযথ চিকিৎসা মূলত: সিঙ্গাপুরে সম্ভব না। তাঁর এখন যে অপারেশনটা দরকার, সেটার প্রোপার ম্যানেজমেন্ট সিঙ্গাপুর জেনারেল হসপিটাল বা মাউন্ট এলিজাবেথের নেই।

তিনি বলেন, তাঁকে যদি কোনোভাবে বৃটেনের কুইন এলিজাবেথ হসপিটাল, বার্মিংহামে নেয়া যেত, তাহলে শেষ একটা চেষ্টা করা যেত। ইউকেতে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা যদি কেউ সাহায্য করতে পারেন, তাহলে ওসমান হাদির ট্রিটমেন্ট সামারি পাঠাতে পারব। অনুগ্রহ করে ইনবক্সে নক করলে বাধিত হব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ