জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তবর্তী কারিবা হ্রদে যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে।
রবিবার (১৬ আগস্ট) জিম্বাবুয়ের জাতীয় পুলিশ সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, উদ্ধার অভিযানে সর্বশেষ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। খবর: আলজাজিরা
মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ১৮ শিশুর মৃত্যু হয়। ওই ফেরি জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রামীণ ও মৎস্যজীবী সম্প্রদায়ের উদ্দেশে যাচ্ছিল।
ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া বলেন, এ ঘটনা দেশের পরিবহন খাতের গুরুতর ত্রুটি ও দুর্বলতাকে সামনে এনেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।