সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার

৬৮ বছর বয়সে মারা যাওয়া বাবা হোর্হে মেসিকে ব্যক্তিগতভাবে শেষ বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও তার পরিবারের সদস্যরা। আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোসারিও শহরের উপকণ্ঠে এল প্রাদো কবরস্থানে কঠোর নিরাপত্তার মধ্যে শেষকৃত্য সম্পন্ন হয়। এতে শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন।

শনিবার গভীর রাতে ব্যক্তিগত বিমানে যুক্তরাষ্ট্র থেকে রোসারিও পৌঁছান মেসি। তার সঙ্গে ছিলেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। তারা মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনি এবং ভাই মাতিয়াস, রদ্রিগো ও বোন মারিয়া সোলের সঙ্গে শেষকৃত্যে অংশ নেন।

পরিবারের ব্যক্তিগত পরিসর নিশ্চিত করতে রোববার বিকেল থেকে এল প্রাদো পার্ক সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।

তবে শেষকৃত্য ছিল একান্ত পারিবারিক হলেও রোসারিও বিমানবন্দর ও কবরস্থানের বাইরে ভিড় করেন মেসির ভক্তরা। তারা ব্যানার ও শোকবার্তা নিয়ে হাজির হন। একটি বার্তায় লেখা ছিল, ‘শক্ত থাকুন, লিও। আমরা আপনাকে ভালোবাসি।’

রোসারিওর মেয়র পাবলো হাভকিন মেসি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পরিবারের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সহায়তার জন্য প্রস্তুত ছিল বলেও জানান তিনি।

এদিকে হোর্হে মেসির স্মরণে চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব পেশাদার ও বয়সভিত্তিক ফুটবল প্রতিযোগিতার ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। খেলোয়াড়, কোচ ও রেফারিরাও শ্রদ্ধার নিদর্শন হিসেবে কালো বাহুবন্ধনী পরেন।

মেসির ফুটবলে হাতেখড়ির ক্লাব আবানদেরাদো গ্রানদোলিও হোর্হে মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। ক্লাবটি মেসির শৈশবের একটি পুরোনো ছবি প্রকাশ করে, যেখানে বাবার সঙ্গে সতীর্থদের মাঝে দেখা যায় ছোট্ট মেসিকে।

দীর্ঘদিনের অসুস্থতার জটিলতায় শনিবার ভোরে রোসারিওর একটি হাসপাতালে মারা যান হোর্হে মেসি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। রোসারিওতে মেসির শৈশবের দিনগুলো থেকে শুরু করে বিশ্বখ্যাত ফুটবলার হয়ে ওঠা এবং বিশ্বকাপ জয়ের পথচলায় ছেলের পাশে সবসময় গুরুত্বপূর্ণ সহায়কের ভূমিকা পালন করেছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ